এস এম আলম, ৬ আগস্ট : অসহায় মানুষের স্বাস্থ্য সেবায় পাবনায় যাত্রা শুরু করেছে লাইফ কেয়ার ফাউন্ডেশন নামে একটি অলাভজনক সেবা প্রতিষ্ঠান। সকালে এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। পাবনা লাইফ কেয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী হাবিবুর রহমান জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ডা. মো: আমিনুল হাসান। আরো বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামসুন্নাহার রেখা, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট তসলিম হাসান সুমন। এ প্রতিষ্ঠানে মাত্র একশ টাকার একটি কার্ডে আজীবন চিকিৎসা সেবা দিবে এ প্রতিষ্ঠান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা লাইফ কেয়ার ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আসলাম আলী।




