এস এম আলম, ১৫ আগষ্ট: পাবনায় যথাযোগ্য মর্যাদা আর ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন সিনিয়র জেলা দায়রা জজ বেগম শামীম আহমেদ, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ,জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল ,স্থানীয় সরকার উপ পরিচালক মোখলেছুর রহমান, সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিমুল আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন মুক্তিযোদ্ধাগন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা,পাবনা চেম্বার অব কমার্স , ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ট্রাক মালিক গ্রুপ, বাস মালিক গ্রুপ সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান । পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, জীবন আলেখ্য ও পুরস্কার বিতরণ করা হয়।

