এস এম আলম, ১৫ আগষ্ট: পাবনায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন সিনিয়র জেলা দায়রা জজ বেগম শামীম আহমেদ সহ কর্মকর্তাবৃন্দ। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ পাবনাবেগম শামীম আহমেদ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ (বিশেষ জজ আদালত) আহসান তারেক, জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) মিজানুর রহমান । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাঃ জালাল উদ্দিন ও অত্র বিচার বিভাগের অন্যান্য বিচারক ও ম্যাজিস্ট্রেটবৃন্দ। অনুষ্ঠান শেষে দুপুরে বিচার বিভাগ পাবনা এর পক্ষ হতে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।




