এস এম আলম, ১৫ আগষ্ট: পাবনায় যথাযোগ্য মর্যাদা আর ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে পুলি লাইন্স মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন জেলা পুলিশের সদস্যবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম , অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন সহ পাবনা পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।




