Homeজেলা সংবাদপাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয়...

পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চেম্বার অব কমার্সের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

এস এম আলম, ১৫ আগষ্ট: বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় পাবনায় যথাযোগ্য মর্যাদা আর ভাবম্ভীর পরিবেশে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। সকালে স্বাধীনতা চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন চেম্বার অব কমার্স।পরে চেম্বার অব কমার্স মিলনায়তনে চেম্বার অব কমার্স এর সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চেম্বার অব কমার্স এর সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, চেম্বার অব কমার্স এর পরিচালক ও প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পরিচালক জাহাঙ্গীর হোসেন , উৎস কুন্ডু, আবুল হোসেন খান রিপন, মোসাদ্দেক আলী সহ বিভিন্ন ব্যাবসায়ী সমিতির নের্তৃবৃন্দ। সভার শুরুতে ১৫ আগস্ট শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments