এস এম আলম, ১৫ আগষ্ট: বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় পাবনায় যথাযোগ্য মর্যাদা আর ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। দিবসটি উপলক্ষে সাতটি দু:স্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী মিসেস শাহরিনা জাহান, উম্মে রুমান সুমি, হিমোতি রায চৌধুরী, মারুফা খানম, নাহিদা পারভীন সহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)এর সদস্যবৃন্দ।
পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দু:স্থ পরিবারের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সেলাই মেশিন বিতরণ
RELATED ARTICLES
