এস এম আলম, ২৮ অক্টোবর: ”নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পাবনা সার্কেলের উদ্যোগে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে দিবসটি উপলক্ষে র্যালী বের করা হয়। র্যালীটি টার্মিনাল এলাকা ঘুরে জেলা মোটর মালিক গ্রুপের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু আশ্রাফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআরটিএ পাবনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আলতাব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোটরযান পরিদর্শক এস এম ফরিদুর রহিম। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ গনমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে সড়ক দূর্ঘটনায় নিহত ও আহত ১০ জন পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ ছাড়াও সেরা চালক কে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।




