এস এম আলম, ১৫ আগষ্ট: পাবনায় যথাযোগ্য মর্যাদা আর ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন পাবনা সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমীরণ রায়,নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন ,সওজ ও সড়ক বিভাগ-১ ,উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সাদিকুর রহমান ,সওজ সড়ক বিভাগ -২,পাবনা সহ পাবনা পাবনা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ। দুপুরে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ হতে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

