Homeজেলা সংবাদপাবনা পৌরসভার বড় বাজার এলাকায় বাজার মনিটরিং

পাবনা পৌরসভার বড় বাজার এলাকায় বাজার মনিটরিং

এস এম আলম, ১৬ আগস্ট : পাবনা পৌরসভার বড় বাজার এলাকায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোঃ রবিউল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রেজাউল করিম সক্রিয় অংশগ্রহণ করে সহযোগিতা করেন। এ সময় পাবনা জেলা প্রশাসন এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার বক্রির মাংসকে খাসির মাংস বলে বিক্রি করায় মাংস বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ২০০০ টাকা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত জাহিদুল স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ২০০ টাকা জরিমানা করেন। এ সময় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল্লাহ আল মামুন বলেন, বাজার দর স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments