এস এম আলম, ২১ আগস্ট : ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে পাবনায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ। বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শিবলী সাদিক’র পরিচালনায় উপস্থিত ছিলেন সাবেক পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক ও ভারাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ খান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ স¤পাদক মোস্তাক আহমেদ আজাদ, ছাত্রলীগের সাবেক নেতা সেলিম সিদ্দিকী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য আব্দুলাহ আল মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক রুহুল আমিন, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী, সাবেক সাধারণ স¤পাদক তাজুল ইসলাম, জেলা মৎস্যজীবীলীগ এর সদস্য সচিব হীরক,জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ফাহিমুল কবির খান শান্ত, শাহিনুর রহমান পলাশ,একরাম হোসেন,ওসমান গণি, নাসির উদ্দিন শুভ, সোহার্দ্য বসাক সুমন, আসিফ ইকবাল জনি, মাহবুবুর রহমান মান্না,৩ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম,সোহানুর রহমান সোহান, সাজ্জাদুর রহমান তারেক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

