Homeআন্তর্জাতিকসর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ...

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এস এম আলম, ২০ আগস্ট : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবী, সংযুক্ত আরব আমিরাতের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতি বঙ্গবন্ধু পরিষদ, কেন্দ্রীয় কমিটি আবুধাবি আলহাজ্জ্ব ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ ও সাবেক মন্ত্রী জননেতা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশ দূতাবাস আবুধাবী,সংযুক্ত আরব আমিরাত, মোহাম্মদ আবু জাফর এবং সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ ও সাবেক মন্ত্রী জননেতা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপির পুত্র বাংলাদেশ আওয়ামীলীগ চট্টগ্রাম উত্তর জেলার সদস্য মাহাবুব রহমান রুহেল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের বৃহত্তর যশোর সমিতির আবুধাবি শাখার সভাপতি আব্দুস সামাদ লুলু, সমাজসেবক আবুধাবি সি আই পি ফখরুল ইসলাম, পিএইচডি ড. শামসুর রহমান, অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, বাংলাভিশন ও বিডি নিউজ এর সাংবাদিক বাপ্পী, বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি ইমরাদ হোসেন ইমু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ আনসারী, গোলাম কাদের ইফতি সহ দুবাই, আবুধাবী, শারজাহ, আল আইন, রাসুলখাইমা, আজমান, ওমলখুইয়াম, ফুজিরার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments