Homeআন্তর্জাতিকগম আমদানির পরিকল্পনা অস্বীকার ভারতের

গম আমদানির পরিকল্পনা অস্বীকার ভারতের

গম আমদানির পরিকল্পনার কথা অস্বীকার করেছে ভারত। দেশটির খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগ জানিয়েছে, গমের পর্যাপ্ত মজুত রয়েছে। এর আগে সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের দ্বিতীয় বড় গম উৎপাদনকারী দেশটি সংকট দূর করতে গম আমদানি শুরু করতে যাচ্ছে। রোববার ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগ টুইটারে জানিয়েছে, গম আমদানি করার কোনো পরিকল্পনা ভারতের নেই। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পর্যাপ্ত মজুত রয়েছে বলেও জানানো হয়।

ভারতের কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের দ্বারা প্রকাশিত প্রধান কৃষি ফসলের উৎপাদনের চতুর্থ অগ্রিম অনুমান অনুসারে, ২০২১-২০২২ সালে গমের উৎপাদন ধরা হয়েছে প্রায় ১০ কোটি ৭০ লাখ টন।ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের আগস্টে ভারতের মজুত কমে ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। তাছাড়া ভোক্তা মূূল্যসূচক বেড়ে প্রায় ১২ শতাংশে দাঁড়িয়েছে বলেও জানানো হয়।

কয়েক মাস আগে দেশীয় বাজারে দাম কমানোর লক্ষ্যে গম রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে ভারত। তবে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিবেশী ও খাদ্য সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোতে গম রপ্তানি অব্যাহত রাখার কথা জানায় দেশটি।

চলতি বছর খরার কারণেও ঝুঁকিতে পড়েছে দেশটির গম উৎপাদন। তাছাড়া রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রপ্তানি চাহিদাও বেড়েছে। ফলে বেড়ে গেছে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্যটির দাম। বিশ্বে সবচেয়ে বেশি গম সরবরাহকারী দেশ হলো ইউক্রেন ও রাশিয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments