এস এম আলম, ১৬ সেপ্টেম্বর : পাবনায় অনুষ্ঠিত হয়েছে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা । বিকালে পাবনা শহীদ বীর মুক্তিযোদ্ধা এ এস আই আব্দুল জলিল মিলনায়তনে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডি আই জি আব্দুল বাতেন বিপিএম পিপিএম। অনুষ্ঠানে প্রধান অতিথি মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, পুলিশি হেফাজতে নির্যাতনে মৃত্যু’র বিরুদ্ধে ”জিরো টলারেন্স পলিসি” বাস্তব্য়ানে গুরুত্বারোপ করেন । এছাড়াও পুলিশ সদস্যদের পেশাগত দিক নির্দেশনা , জনগণের স্বার্থে কাজ করা ও পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরনে আশ্বাস প্রদান করেন ।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির সহ পাবনায় জেলা পুলিশের সদস্যবৃন্দ।
