Homeজেলা সংবাদপাবনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

পাবনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

এস এম আলম, ৮ সেপ্টেম্বর : সাক্ষরতা শিক্ষনে, শিক্ষার প্রসার”- এ প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন সভাপতিত্বে এ সভায় স্বাগত বক্তব্য দেন, পাবনা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক জালালুম বাঈদ। আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আফরোজা আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন,পাবনা প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদ সহ স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ ও বিভিন্ন এনজিওর পরিচালকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় ফারিস্তা করিম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments