এস এম আলম, ২০ সেপ্টেম্বর : ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারকে স্বচ্ছ ও জবাবদিহিমুলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষে পাবনায় অনুষ্ঠিত হয়েছে কর্মশালা। সকালে স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের আওতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আফরোজা আক্তারের সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য দেন সিভিল সার্জন ড. মনিসর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো: রোকনুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিমুল আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ও স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর আশরাফুল ইসলাম। এ কর্মশালায় বিভিন্ন সরকারী দপ্তরের জেলা পর্যায়ের প্রধান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও গনমাধ্যম কর্মীরা অংশ নেন।

