Homeজেলা সংবাদপাবনায় আরিফপুর সদর গোরস্থান মাঠে আনসার বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রীতি ফুটবল...

পাবনায় আরিফপুর সদর গোরস্থান মাঠে আনসার বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


এস এম আলম, ২৪ সেপ্টেম্বর : পাবনা আরিফপুর সদর গোরস্থান মাঠে আনসার বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি শাপলা-রজনীগন্ধা দলের মাঝে ১-১ গোলে ড্র হয়। প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার আলহাজ্জ্ব শামসুল হক টুকু (এমপি) ম্যাচটি উদ্বোধন করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স,বাংলাদেশ আওয়ামী লীগের পাবনা জেলা শাখার সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা সিরাজগঞ্জ আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি (এমপি), বাংলাদেশ আওয়ামীলীগের পাবনা জেলা শাখার সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন,পাবনা পৌরসভা মেয়র শরীফ উদ্দিন প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি পাবনা চেম্বার অব কমার্স আলী মর্তুজা বিশ্বাস সনি, রানা গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, বাংলাদেশ আওয়ামীলীগের পাবনা সদর উপজেলা শাখার সহ-সভাপতি আজমত আলী বিশ্বাস ,আরিফপুর সদর গোরস্থানের সাধারণ সম্পাদক শামসুর রহমান খান মানিক, সভাপতি আদর্শ যুব সংঘ ইকবাল বিশ্বাস ,পূর্ব রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আফজাল হোসেন রাজা, সাধারণ সম্পাদক সদর থানা আওয়ামীলীগ সোহেল হাসান শাহিন, সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ মাহবুবুর রহমান পাকন,এডভোকেট বিলায়েত আলী বিল্লু, মানিক হোসেন, শাহিন কাদির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments