এস এম আলম,২৪ সেপ্টেম্বর : পাবনায় সংবর্ধনা দেয়া হয়েছে সংসদের নব নিযুক্ত ডেপুটি স্পীকার শামসুল হক টুকু,এমপিকে। সকালে তিনি সার্কিট হাউজে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে স্থানীয় জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার এবং পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার আকবর আলী মুন্সি তাকে ফুল দিয়ে সম্মান জানান। পরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে তাঁকে সংবর্ধনা দেয়া হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স,পাবনা সিরাজগঞ্জ আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি সহ জেলার সকল আসনের সংসদ সদস্যগণ, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ।





