Homeজেলা সংবাদপাবনা প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা একুশে পদক প্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র ইহলোক ত্যাগ...

পাবনা প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা একুশে পদক প্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র ইহলোক ত্যাগ করেছেন


এস এম আলম, ২৬ সেপ্টেম্বর : ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক ও পাবনা প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা একুশে পদক প্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র (৯০) ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি ২ছেলে তিন মেয়ে রেখে গেছেন। রণেশ মৈত্র ১৯৩২ সালে পাবনার আতাইকুলা থানার ভুল বাড়িয়া গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের সংগঠক বীরোচিত ভুমিকা পালন করেন। ১৯৬১ সালে পাবনা প্রেসক্লাব ও তৎকালীন পূর্ব পাকিস্তান সংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি ন্যাপ,গনফোরাম ও ঐক্য ন্যাপের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। গন অধিকার আদায়ে তিনি দীর্ঘ দিন কারাগারে ছিলেন। সেখানে তিনি জাতির পিতার সান্নিধ্যও পান। তিনি দীর্ঘদিন আইন পেশার সাথেও যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও পাবনা প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি ও প্রথম আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, দুদকের সাবেক কমিশনার ও পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুনসী, পাবনা ডায়বেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবি ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিৎ নাগ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ,অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম আলম সহ সাংবাদিকবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments