এস এম আলম, ২৭ সেপ্টেম্বর : বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে পাবনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, রূপপুর পর্যটন কর্পোরেশনের উপ-ব্যবস্থাপক আনন্দ কুমার মজুমদার সহ পাবনা শহরের পর্যটন পরিচালকবৃন্দ।

