এস এম আলম, ২৯ সেপ্টেম্বর : পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন পাবনার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আকবর আলী মুন্সী। পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী,পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, প্রেসক্লাবের সভাপতি ও চেম্বারের পরিচালক এবিএম ফজলুর রহমান, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, চেম্বারের সহ-সভাপতি ফোরকান রেজা বিশ্বাস,পরিচালক আবুল হাসান খান রিপন, হাজী রফিক,ইম্পেল ল্যাবরেটরীজের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ। এ সময় তারা বিভিন্ন ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন ও তাদের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
পাবনার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আকবর আলী মুন্সীর সাথে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মতবিনিময় সভা
RELATED ARTICLES
