Homeজেলা সংবাদপাবনায় স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে বিশ্ব হার্ট...

পাবনায় স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

এস এম আলম, ২৯ সেপ্টেম্বর : পাবনায় স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস। এ উপলক্ষে বিকেলে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং পাবনা সন্ধানী ডোনার ক্লাবের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্ল­ান্টের পরিচালক আব্দুল খালেকের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন, প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মো: আবু তাহের, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানা ব্যবস্থাপক আবু মুসা মোহাম্মদ মনিরুল হাসান, মানব সম্পদ বিভাগ ব্যবস্থাপক হারুন অর রশীদ, সন্ধানী ডোনার ক্লাবের সম্পাদক আবুল হাশেম রোজ, সন্ধানী ডোনার ক্লাবের অর্থ সম্পাদক খায়রুজ্জামান অরুন, ঊর্ধ্বতন নির্বাহী সরকার শিবলী শরিফ, প্লান্ট ফিজিশিয়ান ডা. সেজুতি তাসনিম। পরে এ দুই প্ল্যান্টের ৫০ জন সহকর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। স্কয়ার পরিবারের সদস্যদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিই এ আয়োজনের উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments