Homeজেলা সংবাদডিমওয়ালা মা ইলিশ রক্ষায় ইলিশ মাছ ধরা,পরিবহন, বিপণন ও বিক্রয় নিষিদ্ধ

ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় ইলিশ মাছ ধরা,পরিবহন, বিপণন ও বিক্রয় নিষিদ্ধ

এস এম আলম, ৭ অক্টোবর : ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় সরকার ০৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা,পরিবহন, বিপণন ও বিক্রয় নিষিদ্ধ করেছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য পাবনা জেলা প্রশাসন মনিটরিং কার্যক্রম জোরদার করেছে। সকালে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পাবনা পৌর এলাকার বড় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মুরাদ হোসেন প্রামাণিক এবং জেলা মৎস্য অফিসের কর্মকর্তাগণ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ইলিশ সংরক্ষণে সরকার কর্তৃক নির্ধারিত সময়ে পাবনা জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত রাখবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments