Homeখেলাধুলাভারতকে হারালো পাকিস্তান

ভারতকে হারালো পাকিস্তান

আগের ম্যাচে থাইল্যান্ডের কাছে হেরে গিয়েছিল পাকিস্তান। সেই ধাক্কা কাটিয়ে পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ালো আনপ্রেডিক্টেবলরা, সেটাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে চাপের ম্যাচ জিতে!সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ম্যাচে ১৩৭ রানের পুঁজি নিয়েও ভারতকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। ম্যাচটি তারা জিতেছে ১৩ রানে।

টস জিতে ব্যাট করতে নেমে নিদা দারের অপরাজিত হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল পাকিস্তান। নিদা ৩৭ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় খেলেন ৫৬ রানের ঝড়ো ইনিংস। ৩৫ বলে ৩২ করেন অধিনায়ক বিসমাহ মারুফ।

ভারতের দীপ্তি শর্মা ২৭ রানে নেন ৩টি উইকেট। ২৩ রানে দুটি উইকেট শিকার পূজা ভাস্ত্রাকরের।জবাবে ইনিংসের ২ বল বাকি থাকতে ১২৪ রানেই থামে ভারতের মেয়েরা। ৯১ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে হারমানপ্রিত কাউরের দল।তবে শেষদিকে খেলা জমিয়ে তুলেছিলেন উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ। ১৩ বলে ১ চার আর ৩ ছক্কায় ২৬ করা এই ব্যাটারকে ফেরান সাদিয়া ইকবাল, ইনিংসের ৯ বল বাকি থাকতে। এরপর আর কিছু করতে পারেনি ভারত।সাদিয়া আর নিদা দার নেন ২টি করে উইকেট। নাসরা সান্ধু ৩ উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন ৩০ রান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments