এস এম আলম, ১০ অক্টোবর : নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে পাবনায় অনুষ্ঠিত হয়েছে বিনামুল্যে ৪ দিন ব্যাপী বেসিক কেক মেকিং কোর্স। তোহুরা আজিজ ফাউন্ডেশন ও নারী উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপ হাংরি পাবনার উদ্যোগে ১৪ জন উদ্যোক্তাকে এ প্রশিক্ষন দেয় পারভীনস কেক গ্যালারী। গতকাল বিকেলে পাবনার তহুরা আজিজ ফাউন্ডেশনের কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করেন মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান উৎপল মির্জা। তহুরা আজিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দেওয়ান মাহবুবের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রন্ধনশিল্পী রোখসানা রিমা ও সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা শবনম। এসময় উপস্থিত ছিলেন হাংরি পাবনার সহ এডমিন সিদ্দিকুর রহমান ও পারভীনস কেক গ্যালারীর সত্বাধিকারী পারভীন পপি।
পাবনায় অনুষ্ঠিত হয়েছে বিনামুল্যে ৪ দিন ব্যাপী বেসিক কেক মেকিং কোর্স
RELATED ARTICLES
