Homeজেলা সংবাদবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে পাবনা মানসিক হাসপাতালের উদ্যোগে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে পাবনা মানসিক হাসপাতালের উদ্যোগে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

এস এম আলম, ১০ অক্টোবর : কোভিড-১৯ পরবর্তীকালে বিশ্বে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানসিক রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ২৫ শতাংশ। দুপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে পাবনা মানসিক হাসপাতালের উদ্যোগে “সবার জন্য মানসিক স্বাস্থ্য ও বৈশ্বিক অগ্রাধিকার” শীর্ষক এক সাইন্টিফিক সেমিনারে এ তথ্য জানান মনোরোগ বিশেষজ্ঞরা। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পৃষ্টপোষকতায় মানসিক হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ওবাইদুল্লাহ ইবনে আলী। মানসিক হাসপাতালের পরিচালক ডা. শাফকাত ওয়াহিদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পাবনা মেডিক্যাল কলেজের মনরোগ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী, কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাজী মহিউদ্দিন আহমেদ, আবাসিক সাইক্যাট্রিস্ট পাবনা মানসিক হাসপাতাল ডা. মাসুদ রানা সরকার, পাবনা মানসিক হাসপাতালের চিকিৎসা তত্ত¡াবধায়ক ডা. রতন কুমার সরকার, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের রিজনাল সেলস ম্যানেজার ইদ্রিস আলী। মুল প্রবন্ধ পাঠ করেন মানসিক হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. এ কে এম শফিউল আলম। এর আগে সকালে হাসপাতাল চত্বর থেকে বের হয় এক বিশাল বর্ণাঢ্য র‍্যালী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments