Homeজেলা সংবাদবাতিঘর শর্ট কোর্স প্রশিক্ষন কার্যক্রম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রাখার দাবীতে...

বাতিঘর শর্ট কোর্স প্রশিক্ষন কার্যক্রম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রাখার দাবীতে পাবনায় মানব বন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

এস এম আলম, ১২ অক্টোবর : ডিজিটাল বাংলাদেশ বির্নিমান ও দক্ষতা উন্নয়নে বাতিঘর শর্ট কোর্স প্রশিক্ষন কার্যক্রম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রাখার দাবীতে পাবনায় মানব বন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে উদ্যোক্তাদের সংগঠন শর্ট কোর্স ঐক্য পরিষদ। সকালে পাবনা প্রেসক্লবের সামনে এ মানববন্ধন চলাকালে বক্তব্য দেন শর্টকোর্স ঐক্য পরিষদের পাবনা জেলা কমিটির সভাপতি মো: তোফাজ্জল হোসেন, এস এম মাহবুবুল আলম, কাজী মিজানুর রহমান সহ স্থানীয় উদ্যাক্তারা। এসময় বক্তারা বলেন, এ কোর্সের উপর ২৫ হাজার উদ্যোক্তা এবং লক্ষাধিক ব্যক্তির কর্মসংস্থান জড়িত। পরে জেলা প্রশাসনের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আফরোজা আক্তারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দেয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments