Homeজেলা সংবাদপাবনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পাবনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এস এম আলম, ১৩ অক্টোবর : পাবনায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। সকালে এ উপলক্ষে পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে জেলা প্রশাসনে উদ্যোগে অনুষ্ঠিত হয় র‍্যালী, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ও র‍্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার ও জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম, পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান। পরে ফায়ার এন্ড সিভিল ডিফেন্স সার্ভিসের সহকারী পরিচালক শারফুল আহসানের নেতৃত্বে অনুষ্ঠিত হয় দুর্যোগ বিষয়ক মহড়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments