এস এম আলম, ১৬ অক্টোবর : পাবনা স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের ২০২২-২৩ মেয়াদের নতুন কমিটি ঘোষনা এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও এ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আলী মর্তুজা বিশ্বাস সনি। বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুারো চীফ উৎপল মির্জা এবং পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর মো: কামাল হোসেন। সংগঠনের সভাপতি এম এইচ অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মো: রাসেল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এবং বাংলা টিভি ও দৈনিক দেশবার্তার জেলা প্রতিনিধি এস এম আলম সহ সংগঠনের সকল সদস্য। পরে প্রধান অতিথি নব নির্বাচিত কমিটি ঘোষনা করেন।


