২২ সেপ্টেম্বর দুপুর ১৪.৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ খায়রুল ইসলাম(পিএসসি) এবং সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান এর নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন ধোবাউড়া বাজারে একটি জঙ্গীবাদ বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন নব্য জেএমবি সদস্য কে গ্রেফতার করে র্যাব-১২।
গ্রেফতারকৃত আসামী মো. আবু বক্কর সিদ্দিক(৩৩),পিতা- মো. হেকমত আলী,সাং-চন্দারচর,থানা-ধোবাউড়া,জেলা-ময়মনসিংহ। তারকাছ থেকে নিষিদ্ধ ০২টি উগ্রবাদী জিহাদী বই,০৯টি জিহাদী লিফলেট, ০১ টি মোবাইল ফোন ও ০২টি সিম উদ্ধার করা হয়। উল্লেখ্য যে মো. আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন যাবত ময়মনসিংহ জেলার ধোবাউড়া এলাকায় নব্য জেএমবি কাজের সাথে লিপ্ত আছে। সে নতুন সদস্য সংগ্রহ, তাদের মাঝে লিফলেট বিতরন ও নিয়মিত চাদাঁ প্রদান করে থাকে।পরবর্তীতে তার বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(২) এর (ই) (ঈ) /১০/১২/১৩ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরণের সন্ত্রাস ও জঙ্গী বিরোধী অভিযান সচল রেখে সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
