Homeজেলা সংবাদর‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং কাস্টমস্ এর যৌথ অভিযানে সরকারী স্ট্যাম্প জাল করণের...

র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং কাস্টমস্ এর যৌথ অভিযানে সরকারী স্ট্যাম্প জাল করণের অপরাধে ০৩ জন গ্রেফতার

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২২ সেপ্টেম্বর স্বজল কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২, বগুড়া এবং জনাব মোঃ মোমিনুল ইসলাম, সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা, কাস্টম্স, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, বগুড়া এর সহযোগিতায় নকল ব্যান্ডরোল এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(ক) এর (গ) ধারা ভঙ্গের অপরাধে আসামী ১। মোঃ রবিউল ইসলাম (২৬), পিতা-মোঃ আব্দুল লতিফ সরকার, সাং-দোপাড়া, সাং-শিবগঞ্জ, জেলা-বগুড়া, ২। মোঃ জিহাদ (৩২), পিতা-মৃত আব্দুস সাত্তার, সাং-শিকারপুর, থানা ও জেলা-বগুড়া এবং ৩। মোঃ জহুরুল ইসলাম (৪৫), পিতা-উমর আলী, সাং-দশটিকা, থানা ও জেলা-বগুড়াদেরকে সর্বমোট= ২২,৮৭০ প্যাকেট সিগারেট, ৮৮,৮৭০ পিচ জাল স্ট্যাম্প এবং ০১ টি কাভার ভ্যান (ঢাকা মেট্রো-ম-৫১-০৮০৬) সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ বগুড়া সদর থানাধীন দোগাড়িয়া, নুনগোলা এলাকায় ওয়ান সিগারেট ফ্যাক্টরীতে নকল ব্যান্ডরোল ব্যবহার করে সিগারেট তৈরী করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments