এস এম আলম, ৩০ অক্টোবর: পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর হয়েছেন। বিকেল সাড়ে ৫ টার দিকে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিরা শুক্রবার বিকেলে সোনা পাতিল বিলে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও দুইজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ছয়জনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। তবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে। উক্ত বজ্রপাতে নি¤œবর্ণিত ০৬ জন মৃত্যুবরণ করেন- রব্বেল (২২), পিতা- ইসমাইল, মিজান (১৫), পিতা- শাহজাহান, সাজিদ (১৮), পিতা- নাজিম, আব্দুল্লাহ (১৮), পিতা- সাহাদুল, ইমন (২২), পিতা- ইবাদুল,সর্ব সাং- নলমুড়া, ইউপি- মালঞ্চি, থানা ও জেলা- পাবনা, শাওন (২৫), পিতা- রবিউল, সাং- গজমতিকুন্ডা, ইউপি- মালঞ্চি, থানা ও জেলা- পাবনা।



