Homeজেলা সংবাদপাবনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

পাবনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

এস এম আলম, ২২ অক্টোবর : আইন মেনে সড়কে চলি, নিরপদে ঘরে ফিরি” শ্লোগানে পাবনায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সৃষ্টির লক্ষে বিআরটিএ এর উদ্যোগে র‍্যালী বের হয় ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। বক্তব্য দেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, স্বাগত ভাষণ দেন বিআরটিএ এর সহকারী পরিচালক আব্দুল হালিম, ডেপুটি সিভিল সার্জন সৌমিত্র বসাক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার, চেম্বার অব কমার্স এর সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, প্রেসক্লাব এর সভাপতি এবিএম ফজলুর রহমান, ট্রাক,লরি,কাভার্ড ভ্যান গ্রুপের সভাপতি শামসুর রহমান খান মানিক, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল্লাহ শহীদ, ’নিরাপদ সড়ক চাই’ সংগঠনের সভাপতি কোয়েল, মো: হাসনাইন। এসময় উপস্থিত ছিলেন অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এবং দেশবার্তা ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, সাংবাদিক মাহবুবুর রহমান, মোটর পরিদর্শক হাফিজুল ইসলাম, মোটর পরিদর্শক তারিক হাসান, ইছামতি ড্রাইভিং সেন্টারের পরিচালক জাকারিয়া ইসলাম শোভন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments