এস এম আলম, ৩১ অক্টোবর : পাবনায় একটি হত্যা মামলার রায়ে ২১ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের দন্ডাদেশ দিয়েছেন আদালত। সকালে অতিরিক্ত দায়রা জজ ইসরাত জাহান মুন্নী এ রায় দেন।দন্ডপ্রাপ্তদের মধ্যে পলাতক আাছে ৬জন।মামলার বিবরনে জানা যায়, গত ১৯৯৮ সালের ১১ নভেম্বর জেলার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরডাঙ্গী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে খুন হন আব্দুস সালাম নামে এক ব্যক্তি। এ ঘটনায় থানায় একটি মামলা করেন নিহতের ভাই আব্দুল জব্বার। আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে এ রায় প্রদান করেন।

