এস এম আলম, ৩১ অক্টোবর : পাবনা চাটমোহরে চাঞ্চল্যকর অটোরিক্সা চালককে নির্মমভাবে হত্যা করে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনার মূল রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার ও ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এ তথ্য দেন পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী। এসময় ছিনতাই কাজে উদ্ধারকৃত হত্যায় ব্যবহার করা রশি,গামছা ও মোবাইল ফোন আটক করাও হয়। এই ঘটনায় চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। মামলার সূত্র ধরে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন ও চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন এর নেতৃত্বে একটি চৌকস টিমের যৌথ অভিযানে চাঞ্চল্যকর হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত আসামীদের গাজীপুর ও ঢাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন চাটমোহর থানা ধানী ইসলামের ছেলে মোঃ আতিকুল ইসলাম (২১), সিরাজগঞ্জ শাহজাদপুর শিমুলতলি এলাকার মোঃ লুৎফর প্রামানিক, মোঃ মুজা প্রামাণিক (২২) ও চাটমোহর দিমুনিয়া গ্রামের মো: মোজাম্মেল হক, মো: আনিছুর রহমান (৩২)। উলেখ্য,গত ১২ অক্টোবর অটোচালক মো: ইসমাইল হোসেন বিকাল ৩টায় ভাড়া মারার জন্য বের হয়। আসামীরা বেশি ভাড়া দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে অটোরিক্সা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।

