এস এম আলম, ২২ নভেম্বর: আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।প্রস্তুতিমূলক সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন, জেলা শাখার সেক্রেটারি আব্দুল গাফফার খান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো আন্তঃমন্ত্রণালয়ের কার্যবিবরণীতে গৃহীত সিদ্ধান্তের আলোকে পাবনা জেলাতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের বিষয়ে আলোচনা করা হয়।



