Homeজেলা সংবাদপাবনায় স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে ওয়ার্ল্ড কোয়ালিটি...

পাবনায় স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে ওয়ার্ল্ড কোয়ালিটি ডে পালিত

এস এম আলম, ১০ নভেম্বর : পাবনায় স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে পালিত হয়েছে ওয়ার্ল্ড কোয়ালিটি ডে। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের অডিটরিয়ামে এ উপলক্ষে দুপুরে স্কয়ার পরিবারের সহকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় পন্যের গুনগত মান নিয়ন্ত্রন বিষয়ক সেমিনার। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক আব্দুল খালেকের সভাপতিত্বে এ সেমিনারে বক্তব্য দেন, প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মো: আবু তাহের, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানা ব্যবস্থাপক আবু মুসা মোহাম্মদ মনিরুল হাসান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মানব সম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো: আব্দুল হান্নান, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের এজিএম প্রোডাকশন হালিম খান, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ এইচ আর ডি সরকার শিবলী শরিফ। উপস্থিত ছিলেন স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার প্রোডাকশন মনোরঞ্জন কুমার সরকার, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার ইঞ্জিনিয়ারিং মাজু মিয়া, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের এজিএম প্রোডাকশন জয়ন্ত কুমার পাল, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার প্রোডাকশন অজয় বরুণ পাল, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার কোয়ালিটি অপারেশন মোহাম্মদ জুনায়েদ, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার মান নিয়ন্ত্রণ মোহাম্মদ শিহাব। পরে এ দুই প্লান্টের ৬ জন শ্লোগান লেখা প্রতিযোগিতার বিজয়ীকে পুরস্কার দেয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments