Homeজেলা সংবাদডিজিটাল সেন্টারের একযুগ পুর্তি উপলক্ষে পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা ও মতবিনিময়...

ডিজিটাল সেন্টারের একযুগ পুর্তি উপলক্ষে পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস এম আলম, ১১ নভেম্বর : ডিজিটাল সেন্টারের একযুগ পুর্তি উপলক্ষে পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও মতবিনিময় সভা। সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং কেক কাটা হয়। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সাার্বিক আফরোজা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিমুল আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মাহফুজা সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার,পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, প্রোগ্রামার সজীব সরকার, সলিমপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ফারজানা মল্লিক, আতাইকুলা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের শরিফুল ইসলাম খান। সভায় উপস্থিত ছিলেন অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এবং বাংলা টিভি ও দৈনিক দেশবার্তার জেলা প্রতিনিধি এস এম আলম, সাংবাদিক রফিকুল ইসলাম সুইট সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৭৪ জন উদ্যোক্তা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ফারিস্তা করিম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments