Homeজেলা সংবাদস্কয়ার মাতা অনিতা চৌধুরী মৃত্যুবরণ করেছেন

স্কয়ার মাতা অনিতা চৌধুরী মৃত্যুবরণ করেছেন

এস এম আলম, ১৩ নভেম্বর : দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেশ বরেন্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী স্কয়ার মাতা অনিতা চৌধুরী মারা গেছেন। আজ রোববার দুপুরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। অনিতা চৌধুরী স্কয়ার মাতা হিসেবে পরিচিত। তিনি স্কয়ার গ্রুপের বর্তমান চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর মা। তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভেকেট শামসুল হক টুকু, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা দুদকের সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, উপ মহা পুলিশ পরিদর্শক ডি আই জি জিহাদুল কবির, উপ মহা পুলিশ পরিদর্শক ডি আই জি মিরাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত উপ মহা পুলিশ পরিদর্শক ডি আই জি শেখ রফিকুল ইসলাম, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী, পাবনার সিভিল সার্জন ড. মনিসর চৌধুরী, চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি ও জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, চেম্বার অব কমার্সের পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিৎ নাগ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রিমন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা,আবুধাবী কনসাল্টেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল হালিম আহমেদ, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এবং বাংলা টিভি ও দৈনিক দেশবার্তার জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম আলম, এটিএন নিউজ ও দৈনিক দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি রিজভী জয়। আগামীকাল (সোমবার) তাঁর পাবনার বৈকুন্ঠপুর বাংলোবাড়ি এসট্রাসে অন্তষ্ট্যিক্রিয়া সম্পন্ন হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments