Homeজেলা সংবাদপাবনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

পাবনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

এস এম আলম, ১৪ নভেম্বর : পাবনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এসময় সাংবাদিকদের জেলা প্রশাসক বলেন, আগামী ১৬ নভেম্বর এ মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্ধোধন হবে। মেলা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। মেলায় ৪০টা স্টল থাকবে সকাল ৯টা থেকে রাত ৯ পর্যন্ত খোলা থাকবে। মেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নের উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে স্টল স্থান পাবে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মাহফুজা সুলতানা, জাতীয় নিরাপত্তা গোয়েন্তা অধিদপ্তরের উপপরিচালক কামরুল হাসান, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান সহ সাংবাদিকবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments