এস এম আলম, ১৫ নভেম্বর : গত এক বছরে পাবনায় ৪৩৯ টি অগ্নিকান্ড এবং ৫৬৭ টি সড়ক দুর্ঘটনায় ৭০ জন নিহত এবং আহত হয়েছে ৫০৭ জন। আগুনে প্রায় ২ কোটি টাকার স¤পদের ক্ষতি হলেও ফায়ার সার্ভিস কতৃপক্ষ উদ্ধার করেছে প্রায় ৮ কোটি টাকার সম্পদ। সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে পাবনায় ফায়ার সার্ভিস অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শারফুল আহসান ভুঞা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আকবর আলী মুনসী।


