Homeসর্বশেষ সংবাদডাচ-বাংলা ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ডাচ-বাংলা ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

অল্টারনেটিভ ট্রেডিং বন্ডে অন্তর্ভুক্ত করার শর্তারোপ করে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংকের ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তিনি জানান, কমিশন সভায় ডাচ-বাংলা ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দেয়া হয়েছে। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বন্ডে অন্তর্ভুক্ত করার শর্তারোপ করা হয়েছে।তিনি আরও জানান, এই বন্ড স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ইনস্যুরেন্স কোম্পানি, বিভিন্ন ফান্ড, করপোরেটসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা হবে। বন্ডটির অভিহিত মূল্য ১০ লাখ টাকা।এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments