Homeআন্তর্জাতিকবাংলাদেশিদের জন্য আর্জেন্টিনার উপহার

বাংলাদেশিদের জন্য আর্জেন্টিনার উপহার

বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের উন্মাদনার খবর ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। জানতে বাকি নেই লিওনেল মেসিদেরও। তাই বাংলাদেশি ভক্তদের জন্য বিশ্বকাপের মধ্যেই দারুণ উপহার দিলো আর্জেন্টিনা। মেসির হাতে বাংলাদেশের পতাকা থাকা একটি ছবি পোস্ট করা হয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন প্রফেশনাল সকার লিগের ভেরিফায়েড ফেসবুক পেজে।একই ছবি পোস্ট করা হয়েছে প্রফেশনাল লিগের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকেও। এতে দেখা যায়, আজেন্টিনার জার্সি পরা উল্লাসিত মেসি মাঠের মধ্যে বাংলাদেশের পতাকা

যদিও দেখেই বোঝা যাচ্ছে, সম্পাদনা (এডিট) করে ছবিতে বাংলাদেশের পতাকা যোগ করা হয়েছে। তবে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের নিয়ন্ত্রণে থাকা একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাংলাদেশি সমর্থকদের সম্মান জানানোর এই উদ্যোগকে খাটো করে দেখার সুযোগ নেই।সম্পাদনা করা ছবিতে হলেও মেসির হাতে বাংলাদেশি পতাকা দেখে উচ্ছ্বাসিত এ দেশের ভক্তরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments