এস এম আলম, ৩ ডিসেম্বর : পাবনায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। এ উপলক্ষে সকালে একটি র্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচলক রশেদুল কবিরের সভাপতিত্বে এক সভায় বক্তব্য দেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান ডেপুটি সিভিল সার্জন খায়রুল কবির ও জেলা প্রতিবন্ধী কর্মকর্তা ফারজানা তাজ। পরে ৯০ জন শারিরিক প্রতিবন্ধীর মাঝে বিতরন করা হয় হুইল চেয়ার।



