Homeজেলা সংবাদস্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনায় কর্মরত সহকর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনায় কর্মরত সহকর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান

এস এম আলম, ৩ ডিসেম্বর : স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনায় কর্মরত সহকর্মীদের সন্তানদের মধ্যে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বিকেলে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মিলনায়তনে এসব শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান করেন প্রতিষ্ঠানের পাবনা প্লান্টের পরিচালক মো: আব্দুল খালেক। এ উপলক্ষে আয়েজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হিসাব ও অর্থ বিভাগের মহাব্যবস্থাপক মো: আবু তাহের, মানব সম্পদ উন্নয়ন বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক আব্দুল হান্নান, ব্যবস্থাপক হারুন-উর-রশিদ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন সহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীর মধ্যে এ বৃত্তি প্রদান করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments