Homeখেলাধুলাবিগ ব্যাশ থেকে বহিষ্কার আফগান পেসার

বিগ ব্যাশ থেকে বহিষ্কার আফগান পেসার

ডেভিড উইলির বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন। দলে নেওয়ার পর সিডনি থান্ডার চার ম্যাচেই একাদশে রাখে ফজলহক ফারুকিকে। আফগান পেসারের পারফরম্যান্সে খুশিই ছিল দল।তবে তার আচরণে খুশি হতে পারলো না সিডনি থান্ডার। শৃঙ্খলাভঙ্গের কারণে আসরের মাঝপথে ফারুকির সঙ্গে চুক্তি বাতিল করেছে ক্লাবটি।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, বৃহস্পতিবার ফারুকি এক ঘটনা ঘটিয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছে ক্লাব। তদন্তের জন্য সেই অভিযোগ পাঠানো হয় ক্রিকেট অস্ট্রেলিয়ায়। তদন্তে দোষী সাব্যস্ত হয়েছেন ফারুকি, তাই তার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে।

ফারুকি মূলত কী করেছেন, ক্রিকেট অস্ট্রেলিয়া সেটি জানাতে রাজি হয়নি। তবে যে ঘটনা ঘটেছে, তাতে পুলিশি তদন্তের প্রয়োজন হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে।নিউ সাউথ ওয়েলস সিইও লি জার্মন বলেছেন, ‘ফারুকি যে আচরণ করেছেন, তা আমাদের মূল্যবোধের সঙ্গে মানানসই নয়। তাই তার চুক্তি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। আমাদের এখন এই ঘটনার প্রভাব পড়াদের পাশে থাকতে হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments