Homeখেলাধুলাপ্রথম দিনই কোণঠাসা বাংলাদেশ

প্রথম দিনই কোণঠাসা বাংলাদেশ

সেঞ্চুরিয়ন টেস্টে ৯১ রানে অলআউট হয়ে প্রথম দিনই কোণঠাসা হয়ে পড়েছে বাংলাদেশ। ১ উইকেটে ৮৮ রান তুলে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। তারা পিছিয়ে মাত্র ৩ রানে।এইডেন মার্করাম আর মারকুয়েস অ্যাকারম্যান উদ্বোধনী জুটিতে তোলেন ৪৯ রান। মার্করামকে (২১) উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন এবাদত হোসেন।দ্রুত আরেকটি উইকেট পেতে পারতো বাংলাদেশ। জুবায়ের হামজা ব্যক্তিগত ২ রানেই সাজঘরে ফিরতে পারতেন। কিন্তু খালেদ আহমেদের বলে প্রথম স্লিপে সহজ ক্যাচ ফেলে দেন তাওহীদ হৃদয়।দিন শেষে অ্যাকারম্যান ৪৬ আর হামজা ৯ রানে অপরাজিত আছেন।এর আগে প্রোটিয়া বোলারদের তোপে প্রথম ইনিংসে ৩৩.৩ ওভারে মাত্র ৯১ রানে অলআউট হয় বাংলাদেশ।

বৃষ্টির কারণে সেঞ্চুরিয়নে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা প্রায় পৌনে চার ঘণ্টা পর শুরু হয়। এর মধ্যে আবার টস হেরে ব্যাটিং।ভেজা আবহাওয়ায় বাংলাদেশের জন্য কাজটা সহজ হবে না, জানা ছিল। তবে কোনো ব্যাটারই দাঁড়াতে পারবেন না, এতটাই কি দুর্বোধ্য ছিল পিচ আর দক্ষিণ আফ্রিকান বোলাররা?বাংলাদেশের কোনো ব্যাটার ত্রিশের ঘরও পেরোতে পারেননি। সর্বোচ্চ ২৩ রান করেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে ওপেনার মাহফিজুল ইসলাম রবিন।আরেক ওপেনার তানজিদ হাসান তামিম সতর্কভাবে খেলতে পারেননি। শুরুতেই সাজঘরে ফিরেছেন এই ওপেনার।মার্কো ইয়ানসেনের বলে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ হয়েছেন তামিম (৩)। দলীয় ৬ রানে প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের।

দেখেশুনে খেলছিলেন তরুণ মাহফিজুল ইসলাম রবিন। তবে ৪০ বল খেলে ২৩ রান করে তাকে অ্যানরিখ নরকিয়ার বলে বোল্ড হতে হয়। একই ওভারে বোল্ড হন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।আগের টেস্টে করছিলেন ১২ আর ১১। এবারও ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। করেন মাত্র ৪ রান।মুমিনুল হক টেস্ট মেজাজে খেলছিলেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনিও। ৫১ বলে ১৮ রান করে উইয়ান মুল্ডারের বলে স্টাম্প হারান অভিজ্ঞ এই ব্যাটার। ৬০ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।আগের ম্যাচের দুই তারকা লিটন দাস আর তাওহীদ হৃদয়ও ব্যর্থ। লিটন ৮ আর হৃদয় করেন ১৯ রান। দলে ফেরা জাকের আলী ২০ বল খেলে ১ রান করে রাবাদার গতিতে এলবিডব্লিউ হন।কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন নেন ৩টি করে উইকেট। ২টি উইকেট শিকার অ্যানরিখ নরকিয়ার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments