Homeআন্তর্জাতিকএকসঙ্গে ২ ক্ষেপণাস্ত্র ছুড়বে ইরানের নতুন লঞ্চার, যুক্তরাষ্ট্রকে হুমকি

একসঙ্গে ২ ক্ষেপণাস্ত্র ছুড়বে ইরানের নতুন লঞ্চার, যুক্তরাষ্ট্রকে হুমকি

একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে ইরানের নতুন লঞ্চার। সম্প্রতি এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা (মিসাইল লঞ্চার) উন্মোচন করেছে দেশটির সামরিক বাহিনী। এ সময় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ইরানের সক্ষমতার কথাও তুলে ধরেন দেশটির জ্যেষ্ঠ সামরিক কমান্ডাররা।গত শনিবার (২১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, এই প্রথমবারের মতো এমন একটি উৎক্ষেপণ ব্যবস্থা উন্মোচন করা হয়েছে, যা একই সঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম।রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, রেভল্যুশনারি গার্ডের প্রধান আহমাদ ভাহিদি এবং গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের প্রধান মজিদ মুসাভি একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করছেন।তারা একটি গাড়িতে চড়ে দীর্ঘ সুড়ঙ্গের ভেতর দিয়ে যাচ্ছেন। সুড়ঙ্গটির দুই পাশে সারি সারি ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণ ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সরঞ্জাম রাখা ছিল।ভাহিদি বলেন, আমাদের শত্রুরা যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তা কেবল শুরু মাত্র। আমরা তাদের চরম অপমানিত হতে দেখব।মুসাভি বলেন, গত দুই সংঘাতের সময় আমাদের সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। আমাদের উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্রশস্ত্র শত্রুকে আতঙ্কিত করে তুলতে সক্ষম।মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কয়েক মাস পর এই নতুন সামরিক সক্ষমতা উন্মোচন করলো ইরান। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এই যুদ্ধের সূত্রপাত হয়।এর প্রতিক্রিয়ায় ইরান ওই অঞ্চলের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পাশাপাশি লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরানের মদতপুষ্ট বিভিন্ন গোষ্ঠীও এই সংঘাতে জড়িয়ে পড়ে।এর আগে, চলতি মাসের শুরুর দিকে ইরান একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছিল, যেখানে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিভিন্ন উৎক্ষেপণ ব্যবস্থাও রয়েছে।

সুত্র: এএফপি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments