Homeজাতীয়মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করলো ঢাকা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করলো ঢাকা

আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার এই সফরকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।রোববার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১২ মোহাম্মদ ফাহিম আফসান চৌধুরী।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২ (ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অনারেবল দা’তো সেরি আনোয়ার ইব্রাহিম-কে আগামী ০৭-০৮ ডিসেম্বর ২০২৬ তারিখ বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণার ফলে সফরকালীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সর্বোচ্চ নিরাপত্তা সুবিধা পাবেন।এর আগে চলতি বছরের জুনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটি সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments