যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে নিহত জর্জ ফ্লয়েডের নামে গোফান্ডমি পেজে খোলা একটি তহবিলে মাত্র ছয়দিনেই ১ কোটি মার্কিন ডলারের বেশি জমা হয়েছে। মাত্র ১৫ লাখ ডলারের লক্ষ্য নিয়ে খোলা হলেও তহবিলটিতে বুধবার দুপুর পর্যন্ত জমা হয়েছে ১ কোটি ১২ লাখ ২৭ হাজার ৩০০ ডলার।
‘অফিসিয়াল জর্জ ফ্লয়েড মেমোরিয়াল ফান্ড’ নামে তহবিলটি খুলেছিলেন জর্জের ভাই ফিলোনাইজ ফ্লয়েড। এতে সংগৃহীত অর্থ জর্জের শেষকৃত্য, মামলা পরিচালনা, পরিবারের সদস্যদের মানসিক পরিচর্যা এবং দুই সন্তানের ভরণপোষণ ও শিক্ষায় ব্যয় করা হবে।
