Homeআন্তর্জাতিকতুরস্কের মধ্যাঞ্চলে ফের ৫.৫ মাত্রার ভূমিকম্প

তুরস্কের মধ্যাঞ্চলে ফের ৫.৫ মাত্রার ভূমিকম্প

তুরস্কের মধ্যাঞ্চলে আবারও ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে ভূ-তাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, গোলবাসি শহরের কাছে ভূ-কম্পনটির গভীরতা ছিল ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।অন্যদিকে, ফ্রান্স-ভিত্তিক ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, গোলবাসির কাছে ৫ দশমিক ৬ মাত্রার ভূ-কম্পন হয়। এর গভীরতা ছিল ২ কিলোমিটার পর্যন্ত।উভয় সংস্থা জানিয়েছে এ দফায় ভূমিকম্প হয় মঙ্গলবার স্থানীয় সময় ৩টা ১৩ মিনিটে। তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি এতে।এর আগে, সোমবার সকালে গাজিয়ানতেপ শহরের কাছে ভয়াবহ ভূমিকম্পের পর থেকে দক্ষিণ-পূর্ব তুরস্কে কয়েক দফা আফটারশক হয়েছে।এদিকে, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ধসে যাওয়া ভবনগুলো থেকে উদ্ধার করা হচ্ছে আটকা পড়া মানুষদের। বৈরি আবহাওয়ার মধ্যে উদ্ধারকারী দল রাতভর অভিযান চালিয়েছে। এখনও চলছে উদ্ধার কাজ।দেশ দুটিতে সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০০ জনে। সোমবার ভোরের দিকে যখন মানুষজন ঘুমিয়ে ছিলেন ঠিক তখনই আঘাত হানে এই ভূমিকম্পে। ভেঙে পড়েছে প্রায় ২ হাজারের মতো ভবন। এখনও ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments